ads

বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই পতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চালিকাশক্তি হবে যুব সমাজ। সেলক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার যুবক-যুবতীদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। যেটার জন্য বর্তমান সরকার হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক করছে। শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনসহ বাংলাদেশের গ্রামগঞ্জে ইন্টারনেট সংযোগ চলে গেছে এবং বাংলাদেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এখন বাংলাদেশকে অন্যান্য দেশ উন্নয়নের রোল মডেল বলে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. খোরশেদ আলম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ ও ৭ জনের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ৪৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস. এম. আল-আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাহার আলী, প্রশিক্ষক (পোষাক) মারুফা আক্তার, প্রশিক্ষক (মৎস্য) মো. ছাঈদুল হক, প্রশিক্ষক (কম্পিউটার) হারুন-অর-রশীদ খানসহ প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দুই শতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ… পরবর্তী সংবাদ শেরপুরে শিশু অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads