ads

বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৫৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১ নবেম্বর বুধবার সকালে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রায় দেড় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট রওশন কবীর আলমগীর, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, এসএম আমিরুজ্জামান লেবু, হাকিম বাবুল, জিএইচ হান্নান, দুদু মল্লিক, নমশের আলম, ইউসূফ আলী রবিন প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারপরও সাংবাদিকদের টার্গেট করে তাদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। একইসাথে একজন পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া মানবাধিকার সংগঠন আমাদের আইন ও স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের নেতা-কর্মীরা একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ট্রাফিক অফিসের উদ্বোধন করলেন পুলিশ সুপার পরবর্তী সংবাদ নকলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads