বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রতিবাদে শেরপুরে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানুর উদ্যোগে ওই মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

শোডাউনটি জেলা শহর ও এর আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পথসভা করা হয়।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, তারেক জিয়া ও খালেদা জিয়া মহাসমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিলো। তা ব্যর্থ হয়ে এখন ভূয়া হরতাল ও অবরোধ ডেকেছে। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। রাজনীতির খেলায় বিএনপি হেরে গেছে।









