ads

মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে পিটার হাসকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি

খবর টি পড়েছেন : ৫৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেটস্থ হোটেল অবকাশ প্রাঙ্গণে শহর জাসদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির তারেক রহমানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। তাই পিটার হাসকে অবাঞ্ছিত করে তাকে বাংলাদেশ থেকে প্রত্যাহারের দাবি করছি। বিএনপি-জামায়াত আমেরিকার মদদে আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা হরতালের নামে পুলিশ পিটিয়ে হত্যা করেছে।

শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু।
শহর জাসদের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছামেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কায়সার উদ্দিন, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মান্নান প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা জাসদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী মোটরসাইকেল শোডাউন পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাফিক অফিসের উদ্বোধন করলেন পুলিশ সুপার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads