ads

মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবরোধের ১ম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, দূরপাল্লার বাস ছাড়া চালু সবই

খবর টি পড়েছেন : ৫৭৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ প্রায় সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর অভাবে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে শহরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ৩১ অক্টোবর মঙ্গলবার জেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়া ব্যক্তিগত প্রাইভেটকার, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী।

শেরপুর শহরের নিউমার্কেট মোড়, থানা মোড়, অষ্টমীতলা মোড়, খোয়ারপাড় শাপলাচত্বর মোড়, গৌরীপুর ও নবীনগর বাস টার্মিনাল এলাকাসহ সব এলাকাতেই ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খোলাসহ যানবাহন ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। অবরোধ কর্মসূচি দেওয়া হলেও বিএনপি ও জামায়াতের কোন নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ।

Shamol Bangla Ads

এদিকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ব্যাটালিয়ানসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্যান্য ইউনিট মিলে শহরজুড়ে যৌথ নিরাপত্তা টহল চালিয়েছে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা জানান,অবরোধকে ঘিরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে পুলিশ। অবরোধে কোন ধরনের নৈরাজ্য বা নাশকতামূলক ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সেজন্য ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের সব গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সতর্কতার সাথে তৎপর রয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা… পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী মোটরসাইকেল শোডাউন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads