ads

সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা-দোয়া

খবর টি পড়েছেন : ৫৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৩০ অক্টোবর সোমবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, বর্তমান সহসভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম চঞ্চল, নির্বাহী সদস্য আবুল হাশিম, এটিএম জাকির হোসেনের পরিবারের পক্ষে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, ফজলুল কবীর সুরুজ, রফিক মজিদ, জিএইচ হান্নান, সাংবাদিক জাহিদুল খান সৌরভ প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এটিএম জাকির হোসেন ও শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সানাউল্লাহ, প্রয়াত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ প্রয়াত অন্যান্য সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ… পরবর্তী সংবাদ শেরপুরে অবরোধের ১ম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, দূরপাল্লার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads