ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বিএনপি, জামায়াতের নৈরাজ্য, হাসপাতালে আগুন, পুলিশ ও সাংবাদিকের উপর আক্রমণ, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে ২৯ অক্টোবর রবিবার উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ পৃথকভাবে ওই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে।

Shamol Bangla Ads

বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত ওই শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শামছুল আরেফিন প্রমুখ। এ শান্তি সমাবেশে দলীয় নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

অপরদিকে যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিএনপি, জামায়াতের নৈরাজ্যের বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনা, শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক প্রমুখ।

Shamol Bangla Ads

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালি, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মিলন, গৌরিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। ওই শান্তি সমাবেশে যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads