ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী শান্তি সমাবেশ

খবর টি পড়েছেন : ৬৩৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে আয়োজিত ওই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

সমাবেশে আরও বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতে ইসলাম যে অবরোধ করতে চেয়েছিল, সেটি আওয়ামী লীগ প্রতিহত করেছে। বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে। আবার উল্টো তারাই হরতাল ডেকেছে। শেরপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর প্রতিহত করবে। একইসাথে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বিএনপির নেতা-কর্মীদের হামলা ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

Shamol Bangla Ads

এর আগে হরতালবিরোধী এক শান্তি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি শেরপুরে। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও চলছে সিএনজিচালিত অটোরিক্সা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন। তবে বাস টার্মিনালের কাউন্টারগুলো খোলা রয়েছে। বাস-কোচ মালিক সমিতি বলছে, যাত্রী পেলে বাস চালাতে আগ্রহী তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ-সার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads