ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হরতালে মাঠে ছিল না বিএনপি-জামায়াত : জনজীবন স্বাভাবিক

খবর টি পড়েছেন : ৫৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি শেরপুরে। ২৯ অক্টোবর রবিবার ভোর থেকে অন্যান্য দিনের মতো জেলা সদরসহ সবগুলো উপজেলা সদরে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা ছিল। প্রভাব পড়েনি অফিস-আদালতের কার্যক্রমে। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও চলেছে সিএনজিচালিত অটোরিক্সা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন।

Shamol Bangla Ads

তবে বাস টার্মিনালের কাউন্টারগুলো খোলা ছিল ভোর থেকেই। বাস-কোচ মালিক সমিতি জানিয়েছে, তারা বাস চালাতে প্রস্তুত থাকলেও যাত্রী না পাওয়ায় কোন বাস ছেড়ে যায়নি।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, শেরপুর থেকে বিভিন্ন উপজেলা ও ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশার চলাচল ছিল স্বাভাবিক। শহরের প্রতিটি মোড়ে মোড়ে ছিল পুলিশের সতর্ক অবস্থান। তবে সারাদিনে বিএনপি বা জামায়াতের কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। শহরের রঘুনাথবাজারস্থ বিএনপির কার্যালয়টি ছিল তালাবদ্ধ।

Shamol Bangla Ads

এদিকে রবিবার সকালে বিএনপি জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে শান্তি সমাবেশে এসে হার্ট অ্যাটাকে আ’লীগ নেতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads