ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাস ভাড়া বাকি রাখেন মোশাররফ করিম!

খবর টি পড়েছেন : ৪৯৩
বাস ভাড়া বাকি রাখেন মোশাররফ করিম!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনিই কি না সড়কে যাতায়াতের সময় বাস ভাড়া বাকি রাখেন! না, দর্শক। এতটুকু পড়েই অবাক হবেন না। কেননা এটি একটি নাটকের গল্প।

Shamol Bangla Ads

‘লাভে আছে লসে নাই’ নামক একটি নতুন নাটকে এমন কিছুই করতে দেখা যাবে মোশাররফ করিমকে। যেখানে বাসচালকের সহকারী রাজি না হলে অভিনেতাকে বলতে শোনা যাবে, ‘এখন থেকে বাসের ভাড়া বাকি রাখার সিস্টেম চালু করলাম আমি’।

নাটকটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন রফিক নামের চরিত্রে। তার বিপরীতে আছেন রোবেনা রেজা জুঁই। এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার।

Shamol Bangla Ads

শুধু বাস ভাড়া বাকি রাখাই নয়, রেস্টুরেন্টে ডিম ভাজির দাম বেশি হওয়ায় আলাদা করে ডিম সঙ্গে করে নিয়ে যেতে দেখা যাবে রফিককে। এরকমই আরও মজার ঘটনা নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।

পরিচালক এস আর মজুমদার বলেন, নাটকের প্রথম দিকে এই তারকা জুটিকে দেখা যাবে, সবাইকে ইচ্ছাকৃতভাবেই বিরক্ত করেন। মানুষকে কষ্ট দিতে থাকেন। যেটা গায়ে পড়ে ঝগড়া করার মতো। যে কারণে বিষয়গুলো কমেডি-নির্ভর মনে হয়; যা প্রথম দিকে দর্শকদের বিনোদন দেবে। কিন্তু পরোপকারী এই দম্পতি কেন বদলে গেলেন? এর মধ্যেই গল্পটিতে উঠে আসে এক মানবিক ও মমতাবোধের বার্তা।

মোশারফ, জুঁই ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন রাখি চৌধুরী, মিশকাত মাহমুদ, হানিফ পালোয়ান, জাবেদ গাজি প্রমুখ। সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে নাটকটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রকাশ্যে ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের শুটিং দৃশ্য পরবর্তী সংবাদ কোক স্টুডিওর কনসার্টে থাকছেন না জেমস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads