ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ্যে ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের শুটিং দৃশ্য

খবর টি পড়েছেন : ৬৩৬
প্রকাশ্যে ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের শুটিং দৃশ্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে শুরু হয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিং পর্ব। যেখানে তার বিপরীতে কাজ করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

Shamol Bangla Ads

নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশ ছাড়েন শাকিব খান। এরপর বৃহস্পতিবার বিকেলে মুম্বাই থেকে বেনারসে পৌঁছান তিনি। সেখানে গিয়েই ‘দরদ’ সিনেমার শুটিংয়ের কাজ শুরু করেন।

শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে শাকিব-সোনালের শুটিংয়ে দৃশ্যধারণেরে একটি ছবি প্রকাশ করেছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে সম্পূর্ন নতুন লুকে দেখা মিলেছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের।

Shamol Bangla Ads

সোনালের সঙ্গে শাকিবের ক্যামেরায় বন্দী হওয়া সেই দৃশ্য ভক্তদের মনেও যেন স্বস্তি এনে দিয়েছে। কারণ এই সিনেমার শুটিং শুরু নিয়ে কম জলঘোলা হয়নি। সবকিছুকে পেছনে ফেলে অবশেষে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান।

নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, ইতোমধ্যেই প্রথম দিনের শুটিংয়ের কাজ শেষ হয়েছে। আরও বেশ কিছুদিন ভারতে চলবে এই শুটিংপর্ব।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে ‘দরদ’।

শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বলিউডে পা দিয়েই মিমির চমক! পরবর্তী সংবাদ বাস ভাড়া বাকি রাখেন মোশাররফ করিম!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads