ads

মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিললো কৃষকের লাশ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে বিল্লাল (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার রাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। বিল্লাল একই এলাকার মৃত আদি মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া এলাকার কৃষক বিল্লাল হোসেন সোমবার সকাল ১০টার দিকে ছাগলকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বিকেলে ছাগল বাড়িতে চলে আসলেও বিল্লাল বাড়ি ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে খোজাঁখুঁজি শুরু করে। সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরে একইদিন রাত ১১টার দিকে বিল্লালের লাশ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া জানান, বিল্লাল হোসেনের মাথায় সমস্যা ছিলো। তার কোন শক্র নেই। পরিবারের কোন অভিযোগও নেই।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। কিন্তু এ ঘটনায় কেউ বাদী হতে চাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads