ads

মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম

খবর টি পড়েছেন : ৪১৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে এবং দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে শেরপুর জেলার পূজামণ্ডপসমূহ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা‌। ২৩ অক্টোবর সোমবার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নকলা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপসমূহ সরজমিনে পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদানসহ সকলকে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বানসহ সকল পূজামণ্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ইলেক্ট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থোৎসবের স্থান পরিদর্শন করলেন পুলিশ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিললো কৃষকের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads