ads

সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থোৎসবের স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৫৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীর খ্রিস্টান ধর্মপল্লী বারোমারী মিশনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব তীর্থোৎসবের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। তীর্থোৎসব নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবমুখর পরিবেশে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে ২৩ অক্টোবর সোমবার দুপুরে তিনি ওই পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ সুপার বারোমারী খ্রিস্টধর্ম পল্লীতে উপস্থিত হলে উপজাতি নৃত্যের মাধ্যমে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মিশনের ফাদার তরুণ বনোয়ারী। পরবর্তীতে পুলিশ সুপারবারোমারী মিশন সরজমিনে পরিদর্শন করেন এবং আসন্ন তীর্থোৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ফোর্স মোতায়েন স্থানসমূহ পর্যবেক্ষণ করে মিশনের ফাদার ও তীর্থোৎসব পরিচলনা কমিটির সাথে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৬ ও ২৭ অক্টোবর দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব’ অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে তামাক মুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ শেরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads