ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ২১ অক্টোবর শনিবার রাতে শ্রীবরদী পৌরসভার সাহা বাড়ি, রাধাগোবিন্দ, দাস বাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ইতোমধ্যে দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে আধা টন করে মোট ৭৮ টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। তিনি প্রশাসনের পক্ষ থেকে দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নয়ন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এবার জেলার সদর উপজেলা ৭৩টি মণ্ডপে, নালিতাবাড়িতে ৩৬টি, নকলায় ২০টি, শ্রীবরদী ১২টি ও ঝিনাইগাতীতে ১৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads