ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ২২ অক্টোবর রবিবার সকালে নকলা ওলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতা এসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

নকলা পৌরশহরের ধানহাটা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তমঞ্চে এসে জমায়েত হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, নকলা ওলাম ঐক্য পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ আজাদী, সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালীউল্লাহ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানানো হয়।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ এবং ওলামা ঐক্য পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads