ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ৩৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার বিকেলে সদর বাজারে ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী বাজার জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধানহাটি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা রহুল আমিন।

সমাবেশে ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ হাফেজ ফয়জুল হাসান, স্থানীয় মাওলানা মুফতি রবিউল ইসলাম, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সাংবাদিক ও সদর ইউপি সদস্য ও মানবাধিকারকর্মী সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিানকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনের দাবি তোলা হয়। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নেতা-কর্মীদের নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’… পরবর্তী সংবাদ নকলায় ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads