শেরপুরে আড়াই শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনামা ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি দেখেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

২১ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২টার শো-তে সত্যবতী সিনেমা হলে ছবিটি দেখেন।
ওইসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদসহ আড়াই শতাধিক নেতা-কর্মী।

ছবি দেখা শেষে হুইপ আতিক সাংবাদিকদের জানান, তার নিজ উদ্যোগে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সিনেমাটি পর্যায়ক্রমে সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের সিনেমাটি দেখার সুযোগ করে দেয়া হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনী থেকে নেওয়া সিনেমাটি দেখে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ৭৫ বর্বর হত্যাকান্ড সম্পর্কে আগামী প্রজন্ম জানতে পারবে এবং তা দেখে উজ্জীবিত হবে। এরকম বাস্তবধর্মী একটি ছবি যা বাংলাদেশের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস, কারাবরণ, ৭৫ এর নির্মম হত্যাকাণ্ডগুলো মানুষের কাছে বিশেষ করে পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে।
ওইসময় হুইপ আতিক তথ্য মন্ত্রণালয়ের কাছে বিনামূল্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছবিটি দেখিয়ে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানাতে অনুরোধ করেন। সিনেমাটি উপভোগ করে হুইপ আতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।









