ads

শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্লোগান দিলে বা বক্তৃতা দিলেই সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ৭১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শ্লোগান দিলে বা বক্তৃতা দিলেই সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না। মানুষের ভিতর থেকে উঠে আসা সম্প্রীতিই সবচেয়ে বড় কথা। ২১ অক্টোবর শনিবার দুপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী শহরের গোপাল জিউর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অর্থ ও কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

মতিয়া চৌধুরী বলেন, ধর্মীয় স্বাধীনতা অবশ্যই থাকবে, ধর্ম পালন অবশ্যই থাকবে। ধর্মবিহীন কোন তত্ত্বে আমরা বিশ্বাসী না। আমরা চাই, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করুক, মুসলমান মুসলমানের ধর্ম পালন করুক, বৌদ্ধরা বৌদ্ধ প্রবারণা পূর্ণিমা করুক, আর খ্রিষ্টান খ্রিষ্টানদের বড়দিন উদযাপন করুক বা তাদের অন্যান্য অনুষ্ঠানাদি পালন করুক।

তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলবেন। কি শুনলাম সেটা বড় কথা না। কি করলাম, কি দেখলাম, এটাই বড় কথা। চোখ দিয়ে যা দেখা যায় না কান দিয়ে শুনলে সেটা হয় কান কথা। কাজেই আমি মনে করি, চক্ষু-কর্ণের বিভাগ ভঞ্জন করেই আপনারা আপনাদের পথ রচনা করবেন।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার প্রমুখ।
পরে মতিয়া চৌধুরী উপজেলার ৩৬টি পূজা মন্ডপে সরকারি বরাদ্দের ২০ হাজার করে টাকা এবং পুরোহীত, সেবায়েত ও ঠাকুরদের মাঝে কম্বল বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করলেন মতিয়া… পরবর্তী সংবাদ শেরপুরে নেতা-কর্মীদের নিয়ে ‘মুজিব : একটি জাতির রূপকার’…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads