শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। ওইসময় উপজেলা চেয়ারম্যন শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




