ads

সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে গণসংবর্ধনা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ১৬, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেরপুরের শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারের মাঠে ওই গণসংবর্ধনা দেয়া হয়। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরার লক্ষে ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণের আয়োজনে গণসংবর্ধনা রূপ নেয় বিশাল জনসভা।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

তিনি বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি মাটি ও মানুষকে ভালবাসি। তাই আজ আমাকে সংবর্ধনা দিতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। আমি আগামি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি শ্রীবরদী – ঝিনাইগাতীর মানুষ আমাকে ভালবাসে। তাই আজ জনসমুদ্রে রূপ নিয়েছে। আমি মনোনয়ন পাওয়ার আগেই একটি বিজয় পেয়েছি। আশা করি দল আমাকে মনোনয়ন দিয়ে আরেকটি বিজয় অর্জন করবে।

Shamol Bangla Ads

ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন সরকার। ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি চন্দ্র মোদকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া, ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হানিফা, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডিএম শহিদুল ইসলামকে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে নৌকার মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান। অনুষ্ঠানের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অংশ নেন আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা। এতে কানায় কানায় ভরে অনুষ্ঠানস্থল। সমাগম ঘটে সহস্রাধিক জনসাধারণের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads