ads

রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে সমাবেশ-শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ৯৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে শেরপুরে বিশাল উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার বিকেলে জেলা কৃষক লীগের উদ্যোগে শহরের খরমপুর মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, সারাদেশে সড়ক যোগাযোগের উন্নতি, কৃষিতে প্রণোদনা, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানসহ হতদরিদ্রদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। তবে সেই উন্নয়নের তুলনামূলক প্রচার-প্রচারণা নেই। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার ফিরিস্তি জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। তিনি উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব প্রমুখ।

সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মহিলা পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে… পরবর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে গণসংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads