শেরপুরে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও দুদিনব্যাপী নালিতাবাড়ীতে খ্রিস্টভক্তদের ফাতেমা রানীর তীর্থ উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মহোদয় বিস্তর আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলা পুলিশকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএমের প্রেরিত পুরস্কারসমূহ বিতরণ করা হয়। পুরস্কারের মাধ্যমে শেরপুর জেলা পুলিশকে উৎসাহিত করার জন্য আইজিপির প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন নকলা থানার মোহাম্মদ রিয়াদ মাহমুদ। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন নকলা থানার সাদ্দাম হোসেন, শ্রেষ্ঠ এএসআই হয়েছেন শ্রীবরদী থানার জুবায়েল খান। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন জেলা ডিবির এসআই আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন শ্রীবরদী থানার এএসআই জুবায়েল খান এবং শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট মোঃ রুবেল মিয়া।
সভায় বিশেষ পুরস্কারে ভূষিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান ও সদর থানার এসআই খন্দকার সালেহ্ আবু নাঈম। চোরাচালান উদ্ধারে বিশেষ পুরস্কারে ভূষিত হয় নালিতাবাড়ী থানা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









