ads

বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩য় মেয়র কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ড জয়ী

খবর টি পড়েছেন : ৫৯৩
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মাদকমুক্ত শেরপুর গড়ার শ্লোগান নিয়ে শেরপুরে শুরু হয়েছে ৩য় মেয়র কাপ ফুটবল টর্নামেন্ট ২০২৩। শেরপুর পৌরসভার উদ্যোগে তৃতীয় মেয়র কাপ ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর বুধবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ।

Shamol Bangla Ads

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল মিয়া প্রমুখ।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ পৌরসভার কাউন্সিলর ও পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ডিএসএ-ডিএফএ’র কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, দুই দলের খেলোয়াড় এবং ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় ১ নং ওয়ার্ড দল ৩-১ গোলে ৮ নং ওয়ার্ড দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে ওঠেছে। শুরু থেকেই দু’টি দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি দারুণ জমজমাট হয়ে ওঠে। ৮ নং ওয়ার্ডের আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিং দুর্বলতায় পর পর কয়েকটি আক্রমণ ব্যর্থ হঠাৎ খেলার ধারার বিপরীতে ২২ মিনিটে ১ নং ওয়ার্ডের স্ট্রাইকার মোর্শেদ প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করলে তারা এগিয়ে যায়। কিন্তু বেশী সময় অপেক্ষা করতে হয়নি। একইরকম ফ্রি-কিকে ৮ নং ওয়ার্ডের ডিফেন্ডার অধিনায়ক রিপন ২৮ মিনিটে গোল করলে ১-১ সমতায় খেলা এগিয়ে যায়। বিরতির পর আবারো পেনাল্টি থেকে ১ নং ওয়ার্ডের স্ট্রাইকার মোর্শেদ গোল করলে ব্যবধান ২-১ হয়। পেনাল্টি নিয়ে ৮ নং ওয়ার্ডের খেলোয়াড়দের অসন্তোষ এবং সমর্থকরা উত্তেজিত হয়ে মাঠ থেকে ওঠে যাওয়ার চেষ্টা করে। ওইসময় প্রায় ৪ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। পরে আবারো খেলা শুরু হলে ১ নং ওয়ার্ডের স্ট্রাইকার রনি খেলার ৫২ মিনিটে আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠালে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ১ নং ওয়ার্ডের খেলোয়াড়রা। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শক্ত হাতে খেলা পরিচালনা করতে গিয়ে রেফারি গোলাম শাহরিয়ার রবিন মারাত্মক ফাউলের অপরাধে ১ নং ওয়ার্ডের মিডফিল্ডার মাসুম বাবুকে লালকার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। এছাড়া ১ নং ওয়ার্ডের ২ জন এবং ৮ নং ওয়ার্ডের ৩ জন খেলোয়াড়কে হলুদকার্ড প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করায় পৌর কর্তৃপক্ষকে দর্শকরা অভিনন্দন জানান।

পৌর কর্তৃপক্ষ জানায়, শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড দল নকআউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত নিজ নিজ ওয়ার্ডের স্থানীয় ফুটবলাররাই এতে খেলবেন। প্রতিটি ওয়ার্ড দলকে প্রতি খেলায় অংশগ্রহন মানি হিসেবে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা এবং ৭৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব মো. আব্দুল কাদির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা… পরবর্তী সংবাদ হুইপ আতিকের ব্যতিক্রমী উদ্যোগ ॥ কৃষক, শ্রমিক, দিনমজুর…