ads

বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভুয়া কাজীদের বিরুদ্ধে জেলা নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ৬৪৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী কাজীদের ছেলেগণ এবং আইন মন্ত্রণালয় থেকে নিয়োগ না পেয়েই কাজী অফিসের সাইনবোর্ড ঝুলিয়ে বিয়ে-তালাক রেজিস্টার এবং নোটারী পাবলিক হলফনামার মাধ্যমে ঘোষণা দিয়ে বাল্যবিবাহ ও তালাক সম্পাদন করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার দুপুরে শহরের কালিরবাজারস্থ পৌরসভা কাজী অফিসে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে সালেহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিকাহ্ রেজিস্ট্রার পদে নিয়োগ না পেয়েই মো. আব্দুর রাকিব সাইনবোর্ড টানিয়ে ও ফেসবুকে আইডি খুলে মো. আব্দুল হামিদসহ কতিপয় ব্যক্তিকে সহকারী নিয়োগ দিয়ে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন করে আসছে।

তিনি আরও বলেন, রাজু আহম্মেদ, মো. হারুনুর রশিদ, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. ছামিদুল হক, মো. খাবিরুল ইসলাম, কাজী মো. আব্দুল হান্নান, মো. জাকির হোসেন, মো. রাসেল, অ্যাডভোকেট জমশেদ আলীসহ কতিপয় ব্যক্তি আরও সহকারী নিয়োগ দিয়ে বাল্যবিবাহ ও তালাক নিবন্ধন কাজের সাথে জড়িত রয়েছে। এদের অনেকেই শিক্ষকতাসহ অন্যান্য পেশার সাথে জড়িত থেকে এবং অন্যের শিক্ষা সনদ ব্যবহার করে নিজের পিতা-মাতার নাম বদলিয়ে ভুয়া কাজী সেজে অবৈধভাবে আইনের কোনরূপ তোয়াক্কা না করেই অন্যায় ও অবৈধভাবে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন করে চলেছেন।

Shamol Bangla Ads

সম্প্রতি রাজু আহমেদ নামে এক ভুয়া কাজীকে আদালত ৬ মাসের কারাদণ্ড দেওয়ার পরও তিনি প্রশাসনের অনুমতি ছাড়াই প্রকাশ্যে মানববন্ধন করে পৌরসভার কাজী আবুজর আল আমীনের ছবিতে ক্রস চিহ্ন দিয়ে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি ভুয়া কাজীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে কাজী মো. আবুজর আল আমীন, মো. আলমগীর হোসেন, আনোয়ারুল হক, সায়েম, শহিদুল্লাহ, আব্বাস উদ্দিন, আযহারুল ইসলাম, আসাদুজ্জামান, মোতাছির বিল্লাহ, নূর ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কাজীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে স্টকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads