‘জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহরাওয়ার্দি বাবু, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, ইউপি সচিব নূরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য সহকারী মশিউর রহমান, ইউপি উদ্যোক্তা মাহবুবুর রহমান প্রমুখ।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, পৌর কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যগণ উপস্থিত ছিলেন।









