ads

শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সুব্রত কুমার দে ভানু।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য রাখেস জেলা উদযাপন পূজা পরিষদের সহসভাপতি যাদব চন্দ্র ঘোষ, শক্তিপদ পাল, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ সাহা, উপদেষ্টা হরিদাস সাহা, গোপাল চন্দ্র সাহা, নারী বিষয়ক সম্পাদক রমা সাহা, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ বণিক, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি যোগেন রায়, সাধারণ সম্পাদক বিধান সরকার, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি গোপাল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, শ্রীবরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার, পূজামণ্ডপের প্রতিনিধি পঙ্কজ কুমার সেন, বিশ্বনাথ ধর প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৫ দফা নির্দেশনা মেনে পূজা-অর্চনা করার জন্য সকল মন্দির ও পূজামণ্ডপ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সেইসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও সদর উপজেলার সকল দুর্গাপূজা মণ্ডপের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শেরপুর জেলায় এবার ১৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৭২, নালিতাবাড়ীতে ৩৬, নকলায় ১৯, ঝিনাইগাতীতে ১৮ ও শ্রীবরদী উপজেলায় ১২টি মণ্ডপ রয়েছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে অটোরিক্সা ছিনতাই করে চালক হত্যার ঘটনায় গ্রেফতার… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads