ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১,৩১৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের ৫১০ গ্রাম হেরোইনসহ মো. শামীম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২ অক্টোবর সোমবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

শামীম নওগাঁর পোরশা উপজেলার খরপা বাজার এলাকার মো. ফিরোজ আলীর ছেলে। মঙ্গলবার সকালে র‌্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শেরপুর-জামালপুর সড়কের নন্দীরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। ওইসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে মো. শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃত শামীম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম পরবর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads