ads

সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বিভাগীয় পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

Shamol Bangla Ads

তাঁর এই অসামান্য কৃতিত্বের অবদান রাখায় ২ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওইসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে এডিএম শহিদুল ইসলাম বলেন, মানুষের ভালবাসা আর সহযোগিতায় আমার এই অর্জন। আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন৷ সেজন্যই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে শ্রীবরদীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে সব সময় আমার দৃষ্টি ছিল৷ কারণ শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় থেকেই গড়ে উঠে৷ শিশু শ্রেনি থেকে ওই শিক্ষার্থীদের যা শেখানো হবে মাধ্যমিকে গিয়ে তাই শিখবে৷ এজন্য প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি৷ তিনি আরও বলেন, প্রতিমাসে শ্রীবরদীর বিভিন্ন ক্লাস্টার ভিত্তিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করে আসছি ৷ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমাদের সবার এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার কারিগড়৷ তাই শিক্ষাখাত এগিয়ে গেলে আপনারা শুধু একাই উপকৃত হবেন না, উপকৃত হবে দেশবাসী।

Shamol Bangla Ads

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমি আওয়ামী লীগের রাজনীতি করি। দীর্ঘদিন যাবত মানুষের পাশে থেকে সেবা করে আসছি। এ জন্য মানুষও আমাকে ভালবাসে। এবার আমি জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস, আমার জনপ্রিয়তা, রাজনৈতিক দক্ষতা এবং সর্বস্তরের ভালবাসার কারণে দল আমাকেই মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে যে কোনো পরিস্থিতিতে বিপুল ভোটে বিজয়ী হবো। ওইসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Need Ads