ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খবর টি পড়েছেন : ৬২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবার জেলায় ১৫৭ মন্ডপে হবে দুর্গা পূজা

হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে শেরপুরে জেলা প্রশাসন সাথে জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুলাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মীয় উৎসব এক সঙ্গে পালন করি। এ জন্য তিনি সর্বজনীন দুর্গোৎসব নির্বিঘ্নভাবে উদযাপনে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বলেন, এবারের দুর্গা পূজায় সর্বোচ্চ সতর্কতার আওতায় জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপের নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. সাহাবউদ্দিন, শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম আলী হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, জেলায় এবার মোট ১৫৭টি পূজামন্ডপে ৪ দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৭২টি, নালিতাবাড়ীতে ৩৬টি, নকলায় ১৯টি, ঝিনাইগাতীতে ১৮টি ও শ্রীবরদীতে ১২টি মন্ডপ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads