ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি থেকে বিতর্কিতদের ব্যক্তিদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর শহীদ-ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন মুক্তিযোদ্ধা ও পদবঞ্চিত নেতারা।

এসময় বিভিন্ন মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন, তারা অভিযোগ করে বলেন জেলা কমিটিতে কয়েকজন রাজাকারদের সন্তানদের স্থান দেয়া হয়েছে, আওয়ামীলীগ কমিটিতে রাজাকার সন্তানদের নাম বাদ দেয়ায় আহবান জানান তারা, এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বীর মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান টিটু, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, মুক্তিযোদ্ধা কামাল পাশা এবং নাসির উদ্দিন মনিসহ অন্যরা।

অনতিবিলম্বে কমিটিতে ঠাঁই পাওয়া ১৬জনকে বিতর্কিত ব্যক্তিকে বাদ দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে কমিটি ঠাঁই পাওয়া রাজাকারদের সন্তানদের নাম বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ৭৫ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা হওয়ার পরপরই অনেক নেতাকার্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।




