ads

সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিভাগীয় পর্যায়ে শেরপুরের প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা

খবর টি পড়েছেন : ১,০২৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২ অক্টোবর সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগের আওতায় ৪ জেলার শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে অবদান রাখা, শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে কাজ করা, শিক্ষার্থীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত করা, সঠিকভাবে পাঠদান করা, সঠিক সময়ে বিদ্যালয়ে হাজিরা দেয়া, বিদ্যালয় পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠদের নির্বাচিত করে তাদের প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ দেওয়া হচ্ছে।

এরই আওতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর শেরপুর পিটিআইয়ের মো. আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. শফিউল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) জঙ্গলখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমা রাণী ঘোষ ও শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে শেরপুর পিটিআই।

Shamol Bangla Ads

শেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার আগে তারা স্ব-স্ব উপজেলা ও জেলা পর্যায়ে স্ব-স্ব অবস্থান থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তবে বিভাগীয় পর্যায়ে ১৪টি ক্যাটাগরির মধ্যে ৫টিতেই শেরপুর জেলা শ্রেষ্ঠ হয়েছে।

এদিকে বিভাগীয় পর্যায়ে ৫ ক্যাটাগরিত শ্রেষ্ঠ হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি অভিনন্দন জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুল হাসান, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন মহল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads