শেরপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মো. হযরত আলী প্রমুখ।
ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাবের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।









