’বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
ওইসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









