ads

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৪ কেজি গাঁজাসহ মসজিদের ইমাম আটক

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ৪ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে মসজিদের এক ইমামকে আটক করেছে থানা পুলিশ। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল নেত্রকোনার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

সোহেল ধর্মীয় শিক্ষায় হাফেজ মাওলানা এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।

নকলা থানার এসআই বিপ্লব মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ২টি প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় সোহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে একইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads