ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৬৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘সঠিক জ্ঞানারজনের মাধ্যমে আধুনিক ও আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়’ নিয়ে শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিখোর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ শতাধিক কৃতী শিক্ষার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন।

Shamol Bangla Ads

সকাল ১০টায় নন্দন সংগীত নিকেতনের শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

পরে কৃতী শিক্ষার্থী ও নন্দন সংগীত নিকেতনের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার ফাঁকে ফাঁকে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক ড. সুধাময় দাস, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম, শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আ জ ম রেজাউল করিম খান, শেরপুর সরকারি কলেজের শিক্ষক শিবশঙ্কর কারুয়া ও নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।

Shamol Bangla Ads

কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় অদম্য মেধাবী আবু হানিফ হাসনাত, সুমাইয়া আক্তার, আরাধ্যা কারুয়া ও জেরিন তাসনিম অভি। শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী অনুষ্ঠান সঞ্চালনা করেন।শেরপুর বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ সুধাময় দাস কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়ালেখার পাশাপাশি আধুনিক ও আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এজন্য বই পড়ে জ্ঞানারজন করতে হবে। একমাত্র সঠিক জ্ঞানারজনের মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব। ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অরথনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে তোমরাই অগ্রণী ভূমিকা পালন করবে।’ পরে সুধাময় দাস মিথ্যা, মুখস্থ ও মাদককে প্রতিরোধ করতে উপস্থিত কৃতী শিক্ষারথীদের শপথবাক্য পাঠ করান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক পরবর্তী সংবাদ শেরপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads