ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

খবর টি পড়েছেন : ৮৫২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকা থেকে একটি সিএনজিসহ তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে সাকিব (২০) ও একই গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী (২০)। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাসী করছিল র‌্যাব। ওইসময় চলন্ত একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে র‌্যাব সদস্যরা তল্লাসী করলে ওই সিএনজিতে রাখা ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে সাকিব ও ওয়াজেদকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দৈনিক আজকের দর্পণ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads