ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৬৪ বোতল মদ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তের পাহাড়ি এলাকা খারামোরা গ্রামের সোমেশ্বরী নদীরপাড় ও সড়কের পাশে বালুর নিচে থেকে এসব মদ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডের সেমিনার কক্ষে এক প্রেস নোটের মাধ্যমে ওই তথ্য জানানো হয়।

জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএসআই বিপুল রহমান, এএসআই জুবায়েল খান ও কনস্টেবল মোশাররফ হোসেনসহ সঙ্গীয়দের নিয়ে অভিযান পরিচালনা করেন। ওইসময় উপজেলার সীমান্ত এলাকা খারামোরা গ্রামের সোমেশ্বরী নদীরপাড়ে ও রাস্তার পাশে বালুর নিচে পরিত্যক্ত অবস্থায় ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এর মধ্যে স্ট্রেলিং রিসার্ভ ২০ বোতল, রয়েল স্টেজ ২৭ বোতল ও ম্যাজিক মোমেন্ট ১৭ বোতল।

Shamol Bangla Ads

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads