ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৯ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ ২ যুবক আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে  মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের রফিকুল ইসলাম (২৫) ও পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, মধুটিলা ইকোপার্ক এলাকায় প্রাইভেটকারযোগে মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল এসি ব্লাক ও ২৪ বোতল রয়েল স্ট্যাজ ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। সে সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Need Ads