শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে সাহাবীর সাজ্জাদ নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বিলভরট গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশু সাজ্জাদ একই গ্রামের জহিরুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খেলার এক পর্যায়ে বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যায় শিশু সাহাবীর সাজ্জাদ। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুর পিতা জহিরুলের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




