ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কামারেরচর চৌধুরীবাড়ীর শাকিল চৌধুরী আর নেই

খবর টি পড়েছেন : ১,১৯৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা সদরের কামারেরচর এলাকার ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ীর সন্তান চৌধুরী শাহ আব্দুল্লাহ আল গোফরান ওরফে শাকিল চৌধুরী (৬৩) আর নেই। ১৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। সিনিয়র সাংবাদিক রতন চৌধুরীর ছোটভাই শাকিল চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে রেখে গেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে তিনি শাকিল চৌধুরী নামেই সমধিক পরিচিত ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগ, ক্যান্সার, কিডনী সহ নানা জটিলতায় ভুগছিলেন। মিষ্টভাষী, পরিচ্ছন্ন রাজনীতিক, সংগঠক শাকিল চৌধুরী খুশমাহমুদিয়া ইন্টারমিডিয়েট মাদ্রাসার সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ছিলেন।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কামারেরচর চৌধুরী বাড়ি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি শাহ রফিকুল বারী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads