ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গ্রাম পুলিশকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী চার রাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

গ্রামবাসী ও হয়রানীর শিকার গ্রাম পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শাজাহান মিয়া, দুলাল মিয়া, মিরাজুল মিয়া,হাবিবুর রহমান, আবু শামা,রবিজল মিয়া, আব্দুস ছালাম, শুকুর আলী, আবু কালাম, মোজাফ্ফর, রেজাউল করিম, সিরাজুল হক, কফিল উদ্দিন, নুরুল হক, হাকিম, আবিজল মিয়া, মমরউদ্দিন, চান মিয়া, সাজু মিয়া, রফিকুল ইসলাম, ইন্তা মিয়া, হুমায়ুন কবির, জিহাদ প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাম পুলিশ মো. সাদা মিয়ার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

Shamol Bangla Ads

গ্রাম পুলিশ মো, সাদা মিয়া বলেন, এই গ্রামের একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। এতে আমি পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে এলাকার শতাধিক লোক অংশ নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads