ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মৌমাছির হুলে কাঠমিস্ত্রীর মৃত্যু

খবর টি পড়েছেন : ৬৮৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির হুলে কোরবান আলী (৪০) নামের এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কোরবান আলীসহ ৫/৬ জন মিলে বড়শি দিয়ে মাছ ধরার জন্য পাশ্ববর্তী মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে যান। সেখানে আগে থেকেই একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে মৌচাকের অনেকগুলো মৌমাছি দল বেধে কোরবান আলীকে শরীরে হুল ফোঁটায়। ওইসময় তার ডাকচিৎকারে সঙ্গীয়রা আগুনের সাহায্যে কোরবান আলীকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে আনেন।

পরে অবস্থার অবনতি দেখে কোরবান আলীকে সেখানকার চিকিৎসক পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী মৃত্যু হয়। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। তার একজন কন্যা সন্তান রয়েছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে গ্রাম পুলিশকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads