ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা

খবর টি পড়েছেন : ৭৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

সভায় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান ভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব বলে তিনি উল্লেখ করেন।

সভায় পুলিশ সুপার পূজা উদযাপন নির্বিঘ্ন করতে জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে ও যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পূজা নিরাপত্তা পরিষদ গঠন ( সকল শ্রেণী পেশার সমন্বয়), রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, নৈশ্য পাহারার ব্যবস্থাকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আযান ও নামাজের সময় পূজা কার্যক্রম বন্ধ রাখাসহ যথাসময়ে পূজা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে আহ্বান জানানো হয়।

Shamol Bangla Ads

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন। সেইসাথে আসন্ন পূজায় যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও একমুখী যানচলাচল ব্যবস্থা নিশ্চিত করবে বলে উল্লেখ করেন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) খোরশেদ আলম, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় সাহাসহ জনপ্রতিনিধি, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, জেলা-উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মৌমাছির হুলে কাঠমিস্ত্রীর মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে অত্যাধুনিক বিউটি পার্লার “সেবা’স বিউটি ব্লিস”র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads