ads

মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২২ বোতল ভারতীয় মদ ও ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৮৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ভারতীয় মদ ও গাঁজাসহ মো. জহির উদ্দিন (২২), মোবারক হোসেন (২০) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১১ ও ১২ সেপ্টেম্বর পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. জহির উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদপাড়া মহল্লার মো. অহিদ মিয়ার ছেলে মো. মোবারক হোসেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এএসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামে অভিযান চালান। ওইসময় মাদক পাচারকালে ২২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদসহ মো. জহির উদ্দিনকে আটক করা হয়।

Shamol Bangla Ads

অপরদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই অভিযানিক দল শেরপুর শহরের নবীনগর বাসটার্মিনাল এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মো. মোবারক হোসেন নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে।

মদ উদ্ধারের ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গাঁজা উদ্ধারের ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদক কারবারিদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads