ads

মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

খবর টি পড়েছেন : ৮৪৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ২০২২-২০২৩ অর্থবছরের আওতায় জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Shamol Bangla Ads

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেডক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিন।

এ বছর এসএসসিতে ১২৩ জন এবং এইচএসসিতে ৫৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে এসএসসি শিক্ষার্থীদের ৪ হাজার এবং এইচএসসি শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২২ বোতল ভারতীয় মদ ও ৫ কেজি… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads