ads

মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Shamol Bangla Ads

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যাক্ষ আলিফ উল্লাহ আহসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো, আব্দুর রউফ মিয়া ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে পর্যটন এলাকা গড়ে তোলাসহ নানা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা। সভায় কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads