শেরপুরের ঝিনাইগাতীতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ওই খেলার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আতিকুর রহমান তালুকদার।
ফাইনাল রাউন্ডে আহমদনগর উচ্চ বিদ্যালয় ও মরিয়ম নগর উচ্চ বিদ্যালয় এ দুটি দল অংশগ্রহণ করে। চলে দুটি দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকারে গড়ালে ৫-৪ গোলের ব্যাবধানে আহমদ নগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ওইসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ আকন্দ, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মনজুরুল হক, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: শরিফা বেগম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন উর রশিদ প্রমুখ।




