ads

রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ দফা দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ৭৬১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারাদেশের মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছে শেরপুরের ম্যাটস শিক্ষার্থীবৃন্দ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডিএমএফ ইন্টার্ন চিকিৎসকরা।

Shamol Bangla Ads

১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা সদর হাসপাতালের সামনে একটি প্রাইভেট ক্লিনিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসানুল হক রাকিব, মাহফুজুর রহমান, সাব্বির হাসান, জাকিয়া জান্নাত, এসএম নাসিম প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য স্বল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে একজন সুদক্ষ চিকিৎসক যেন তৈরী হতে পারেন সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু গত এক যুগ বছর ধরে ম্যাটসের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু ইন্টার্নশিপ বাতিলের কথা হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার আহবান জানান।

Shamol Bangla Ads

এদিকে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. সোহেল ও জেলা ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা।

পরে জেলা সদর হাসপাতালের সামনে শতাধিক ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থীরা ২৬তম দিনের কর্মবিরতি পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় টয়লেট থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স কার্যকরের তাগিদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads