ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় টয়লেট থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৭৯৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় টয়লেট থেকে মোছা. সানিয়া (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আগলা দক্ষিণ এলাকায় ওই ঘটনা ঘটে। সে ওই এলাকার লাল মিয়ার কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রকোনা পুলিশ তদন্তকেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো: আবু সাইম।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সানিয়া তিন বোনের মধ্যে সবার বড়। চলতি বছর শেরপুরের নবারুণ পাবলিক স্কুল থেকে এসএসসি পাশ করে ময়মনসিংহ মোমিনুননেছা ডিগ্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এইচসসিতে অধ্যয়নের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে শনিবার বিকেলে চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা দক্ষিণপাড়ায় নিজ বসতঘরের বাইরে টয়লেটে যায়।

দীর্ঘসময় পেরিয়ে গেলেও সানিয়া বের না হওয়ায় পরিবারের লোকজন বিকেল ৫টার দিকে টয়লেটে গিয়ে দেখেন টয়লেটের বাঁশের রোয়ার সাথে উড়না পেচিয়ে ঝুঁলে আছে সানিয়া। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানিয়ার লাশ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে সানিয়ার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে চন্দ্রকোনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবু সাইম বলেন, খবর পেয়ে শিক্ষার্থী সানিয়ার লাশ উদ্ধার করেছি। ওই ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতিসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বসুন্ধরা শুভসংঘ : শেরপুরে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো… পরবর্তী সংবাদ শেরপুরে ৪ দফা দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads